প্রিয়- মম হৃদি মাঝে তব- বীণা বাজে,
সুরের লহরী হারায়েছে পথ,
মম আখিলোরে জ্বলে তারার মালিকা,
ব্যথাতুর স্মৃতির থামিছে রথ।
প্রিয় কন্ঠে তব মিলনের আহবান
বাজে রিনিঝিনি হৃদয়ে মম,
কত স্মৃতি আর কত গান তব
বিধে হিয়া মাঝে কাটার সম,
এত সুখ আর এত ব্যথা কভু
পাইনি জীবনে আমি–
তবে কেন প্রিয় জ্বালালে আবার
ব্যথার দীপালী তুমি।
Filed under: Poem | Tagged: বাংলা কবিতা, Bangla poem, Poem | Leave a Comment »




