রবীন্দ্রনাথ

এই বাংলার বুকে কোন পূন্য লগনে
উদিলে তুমি জ্ঞানের রবি,
তব আলোকে জাগিল বিশ্ব
তাইত তুমি বিশ্বকবি।
অজ্ঞানতার অন্ধ ধরায়,
আনিলে নব আশার আলো
বিশ্ব প্রেমের মহান মন্ত্রে
জ্ঞানের প্রদীপ তাইত জ্বালো-
বিশ্ব প্রেমে মগ্ন হয়ে
শুধালে একি অভয় বাণী,
তব প্রেমে জন্ম লভি
ধন্য হল এই ধরণী।