ভালো লাগেনা কাউকে আমার
ভালো লাগেনা কিছুই আমার ।
ভালো লাগেনা
খেলতে খেলা
মনের মাঝে
ক্ষোভ মেলা ।
ভালো লাগেনা
বাসতে ভালো
সূর্যী মামার
নরম আলো ।
ভালো লাগেনা
সমাজ রীতি
পথে ঘাটের
শত নীতি ।
ভালো লাগেনা
মানুষ জন
বন্ধু বান্ধব
আত্বীয় স্বজন ।
ভালো লাগেনা
বৃষ্টি ভেজা রাত
মাথার উপর
মায়ের নরম হাত ।
ভালো লাগেনা
শান্তিময় পৃথিবী
সুন্দর কোন দৃ্শ্যমালা
ক্যানভাসের কোন ছবি ।
ভালো লাগেনা
তারা ভরা আকাশ
রাত শেষে
মিষ্টি ভোরের বাতাস।
ভালো লাগেনা
আরামের ঘুম
বর্ষা কালের সেই
আম কুড়ানোর ধুম।
ভালো লাগেনা
ফুলের সুবাস
দিগন্ত জোড়া
নরম সবুজ ঘাস ।
ভালো লাগেনা
ইচ্ছেমত হাটাহাটি
পায়ের তলায়
ভিজে নরম মাটি ।
ভালো লাগেনা
কবিতা খাতা
জীবন বইয়ের
প্রিয় কোন পাতা ।
ভালো লাগেনা কিছুই এখন
ভালো লাগেনা কিচ্ছু আমার
মনের মাঝে কষ্ট জমাট
বন্ধ আমার মনের কবাট।
লিখেছেন সুমাইয়া মুনিরা
Filed under: Poem | Tagged: Bangla poem




