বিরহ

ফুলবনে আজি বায়ু কেঁদে কয়

পাব কি তোমারে প্রিয়া?

চকিতে হাসিয়া খসিল কুসুম

ব্যাথায় ভরিল হিয়া

আকাশের তারা মৃদু হেসে কয়

ভয় কি তাহাতে আজ

টুটে ফেল সব লাজের বাঁধন

সরমে নাহি-গো কাজ

চকোর চকোরী নেচে ঊড়ে যায়

ফেলে শুধু আঁখিজল,

মেঘের বুকেতে চাঁদনি লুকায়

বারি ঝরে অবিরল

পাতায় পাতায় শিহরণ জাগে

কে যেন ডাকিয়া কয়-

মুছে ফেল আখিলোর বধু

ধরণী যে মধুময়

সাথীহারা পাখী কেঁদে উড়ে যায়

বিরহে ভরিছে বুক,

জনমের তরে হারায়েছে প্রিয়া

হৃদয়ে নাহি যে সুখ

Leave a Reply